ইসরাইল ফের গাজায় হামলা চালালে শক্ত জবাব দেয়া হবে: ফিলিস্তিনিদের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i29416-ইসরাইল_ফের_গাজায়_হামলা_চালালে_শক্ত_জবাব_দেয়া_হবে_ফিলিস্তিনিদের_হুঁশিয়ারি
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন দখলদার ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যদি গাজায় আগ্রাসন চালায় তাহলে এর শক্ত জবাব দেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০১৬ ১০:৫২ Asia/Dhaka
  • ইসরাইল ফের গাজায় হামলা চালালে শক্ত জবাব দেয়া হবে: ফিলিস্তিনিদের হুঁশিয়ারি

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন দখলদার ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যদি গাজায় আগ্রাসন চালায় তাহলে এর শক্ত জবাব দেয়া হবে।

ফিলিস্তিনের তথ্যকেন্দ্র থেকে বলা হয়েছে, ২০০৮ ও ২০০৯ সালে ইসরাইলের চাপিয়ে দেয়া ২২ দিনের যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধ করার কোনো ইচ্ছা আমাদের নেই কিন্তু ইসরাইল যদি ফের হামলা চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে হামাসও পাল্টা জবাব দেবে।

বিবৃতিতে হামাস আরো বলেছে, চাপিয়ে দেয়া ২২ দিনের যুদ্ধে ফিলিস্তিনিরা তীব্র প্রতিরোধ গড়ে তোলায় ইসরাইল যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল। হামাসকে পুরোপুরি নির্মূল এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন ধ্বংস করার লক্ষ্যে ইসরাইল ওই যুদ্ধ শুরু করলেও তাদের সে স্বপ্ন পূরণ হয়নি।

 ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনও এক বিবৃতিতে বলেছে, ২২ দিনের ওই যুদ্ধে ইসরাইল কোনো লক্ষই অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও যদি তারা যুদ্ধ বাধায় তাহলে তাদের মনে রাখা উচিত ফিলিস্তিনিরা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। #

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২৮