সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করল ইয়েমেনের যোদ্ধারা
-
অ্যাপাচি হেলিকপ্টার
বর্বর সৌদি বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি আরবের সামরিক আগ্রাসনের পাল্টা জবাব দিতে গিয়ে ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হেলিকপ্টারটি ভূপাতিত করে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনি যোদ্ধাদের অবস্থানে আজ (বৃহস্পতিবার) হামলা চালাতে গেলে সৌদি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। আল-মাসিরার খবরে আরো বলা হয়েছে, ইয়েমেনের যোদ্ধারা সৌদি সেনাদের একটি আব্রামস ট্যাংক ধ্বংস করেছে এবং এতে সৌদি আরবের পাঁচ সেনা মারা গেছে। নাজরান প্রদেশের কিয়াদাহ সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে।
একই প্রদেশের তালাহ ঘাঁটিতে ইয়েমেনের যোদ্ধাদের অন্য এক হামলায় আরো তিন সেনা মারা গেছে। এছাড়া, নাজরান ও জিজান প্রদেশে সৌদি সেনাদের আরো দুটি ট্যাংক ধ্বংস হয়েছে। পাশাপাশি সৌদি আরবের আসির প্রদেশে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের কয়েকজন সেনা নিহত হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের জাওয়াফ প্রদেশে সৌদি ভাড়াটে সেনাদের কয়েকটি অবস্থান দখল করে নিয়েছে বিপ্লবী যোদ্ধারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯