সন্ত্রাসীদেরকে শক্তি অর্জন করতে দেয়া যাবে না: মুয়াল্লেমকে রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i29785-সন্ত্রাসীদেরকে_শক্তি_অর্জন_করতে_দেয়া_যাবে_না_মুয়াল্লেমকে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতিকে স্বাগত জানায় তেহরান। তবে সন্ত্রাসীরা যাতে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আরও শক্তি অর্জন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ১৫:১২ Asia/Dhaka
  • সন্ত্রাসীদেরকে শক্তি অর্জন করতে দেয়া যাবে না: মুয়াল্লেমকে রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতিকে স্বাগত জানায় তেহরান। তবে সন্ত্রাসীরা যাতে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আরও শক্তি অর্জন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তেহরানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেমের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। এ সময় ড. রুহানি আলেপ্পোতে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। রুহানি বলেন, আলেপ্পোতে সরকারি বাহিনীর বিজয়ের মধ্যে সন্ত্রাসীদের জন্য যে বার্তাটি রয়েছে তাহলো সন্ত্রাসীরা রক্তপাতের মাধ্যমে কোনো দিন সফল হতে পারবে না। 

তিনি বলেন, ইরান সব সময় সিরিয়ার জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও তাদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। চূড়ান্তভাবে সিরিয়ার জনগণই বিজয়ী হবে বলে তিনি জানান। 

এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেন, " সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ ইরানের জনগণ ও সরকারের প্রতি সালাম পাঠিয়েছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সমর্থন দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন।"

ইরানের সমর্থন ও সহযোগিতা সিরিয়ার প্রতিরোধ সংগ্রামীদের মনোবল সুদৃঢ় রাখতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২