'আসাদ সরকার নত না হওয়ায় সিরিয়ায় যুদ্ধ চাপায় পাশ্চাত্য ও ইসরাইল'
-
সিরিয়ার প্রধান মুফতি শেখ আহমাদ বদরউদ্দিন হাসুউন
সিরিয়ার প্রধান মুফতি বলেছেন, বাশার আসাদ সরকার ইহুদিবাদী ইসরাইল ও পাশ্চাত্যের কাছে নতি স্বীকার না করায় তারা সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে শাস্তি দেয়ার চেষ্টা করেছে।
সিরিয়ার প্রধান মুফতি শেখ আহমাদ বদরউদ্দিন হাসুউন এই মন্তব্য করেছেন। তিনি এ প্রসঙ্গে দখলদার ইসরাইল ও মার্কিন সরকারের পাশাপাশি তাদের সহযোগী আরব সরকারগুলোর প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
সিরিয়ার প্রধান মুফতি বলেন, সিরিয়া শত্রুদের দাবিগুলোর কাছে নতি স্বীকার করেনি এবং মুসলমানদের প্রথম কিবলা আল-কুদস ও জেরুজালেমকে বিক্রি করেনি বলেই তাদের শত্রুতার টার্গেট হয়েছে।
তিনি সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাশার আসাদ সরকারের পদক্ষেপগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, প্রতিরোধের প্রচেষ্টাগুলোর মত সিরিয়া সরকারের শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও সফল হবে।
এদিকে লন্ডন-ভিত্তিক সিরিয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিদায়ী ২০১৬ সালে সিরিয়ার সংঘর্ষে কমপক্ষে ৪৯ হাজার ৭৪২ জন নিহত হয়েছে। # পার্সটুডে/মু.আ.হুসাইন