শুরু হয়েছে পূর্ব আলেপ্পোর পুনর্গঠন কাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i30784-শুরু_হয়েছে_পূর্ব_আলেপ্পোর_পুনর্গঠন_কাজ
সিরিয়ার পূর্ব আলেপ্পোর পুনর্গঠন কাজ শুরু হয়েছে। গত মাসে শহরটি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার পর এ তৎপরতা শুরু হলো। বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে পূর্ব আলেপ্পোর সাইফুদ্দাওয়া এলাকায় ট্রাক্টর ও ট্রলি দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ১৬:২২ Asia/Dhaka
  • পূর্ব আলেপ্পোয় চলছে পুনগর্ঠনের কাজ
    পূর্ব আলেপ্পোয় চলছে পুনগর্ঠনের কাজ

সিরিয়ার পূর্ব আলেপ্পোর পুনর্গঠন কাজ শুরু হয়েছে। গত মাসে শহরটি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার পর এ তৎপরতা শুরু হলো। বুধবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে পূর্ব আলেপ্পোর সাইফুদ্দাওয়া এলাকায় ট্রাক্টর ও ট্রলি দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।

দীর্ঘদিন পর সন্ত্রাসীদের কবল থেকে পূর্ব আলেপ্পো উদ্ধার করার পর বেসামরিক নাগরিকদেরকে আবার সেখানে ফিরে যাওয়ার পরিবেশ করে দিতে সরকারের পক্ষ থেকে শহর পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এর পাশাপাশি রাশিয়ার উদ্ধার কর্মীরা একটি ভ্রাম্যমান হাসপাতাল নিয়ে কাজ করছেন। শহর মুক্ত করার অভিযানের আগে-পরে যেসব মানুষ আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য কাজ করছে এ হাসপাতাল। গতকাল প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে- রুশ ডাক্তাররা স্থানীয় লোকজনকে চিকিৎসা সেবা দিচ্ছেন।   

এদিকে, পূর্ব আলেপ্পোর দোকান মালিকরা তাদের ব্যবসা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া, কারখানার শ্রমিকরা নিজেদের কাজে ফিরছেন। সরকার এ শহরের নাগরিক সেবা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি কর্মপরিকল্পনা নিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২