ইরান ও সিরিয়ার মধ্যে ৫ খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতাপত্র সই
https://parstoday.ir/bn/news/west_asia-i31201-ইরান_ও_সিরিয়ার_মধ্যে_৫_খাতে_সহযোগিতা_বিষয়ক_সমঝোতাপত্র_সই
অর্থনীতির পাঁচটি খাতে সহযোগিতা বিষয়ে আজ (মঙ্গলবার) সমঝোতাপত্র সই করেছে ইরান ও সিরিয়া। তেহরানে এক বৈঠকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ও সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের উপস্থিতিতে ইরানের অর্থমন্ত্রী আলি তাইয়্যেবনিয়া ও সিরিয়ার অর্থমন্ত্রী আদিব মায়ালেহ এই সমঝোতাপত্রে সই করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৭ ১৪:৫৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমাদ খামিস (বামে) ও ইসহাক জাহাঙ্গিরি
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমাদ খামিস (বামে) ও ইসহাক জাহাঙ্গিরি

অর্থনীতির পাঁচটি খাতে সহযোগিতা বিষয়ে আজ (মঙ্গলবার) সমঝোতাপত্র সই করেছে ইরান ও সিরিয়া। তেহরানে এক বৈঠকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ও সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের উপস্থিতিতে ইরানের অর্থমন্ত্রী আলি তাইয়্যেবনিয়া ও সিরিয়ার অর্থমন্ত্রী আদিব মায়ালেহ এই সমঝোতাপত্রে সই করেন।

সমঝোতা অনুযায়ী, সিরিয়ার কৃষি, খনি, তেলজাতপণ্য উৎপাদন, পশুপালন ও মোবাইল যোগাযোগ- এই পাঁচ খাতে দুপক্ষ পরস্পরকে সহযোগিতা করবে। এর আগে ইমাদ খামিস তেহরান এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়।  

তেহরান সফরের সময় খামিস ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরে তার নেতৃত্বে সিরিয়ার উঁচু পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।  

গত সপ্তাহে সিরিয়ায় শামখানির সফরের সূত্র ধরে ইরানে খামিসের সফর অনুষ্ঠিত হচ্ছে। সিরিয়া সফরের সময় আলী শামখানি আরব দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। খামিস ও শামখানি অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে আশা করা যাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭