সন্ত্রাসীদের যাতায়াত ঠেকাতে এবার সিরিয়া সীমান্তে ‘মহাপ্রাচীর’ বানাচ্ছে তুরস্ক!
https://parstoday.ir/bn/news/west_asia-i31783-সন্ত্রাসীদের_যাতায়াত_ঠেকাতে_এবার_সিরিয়া_সীমান্তে_মহাপ্রাচীর’_বানাচ্ছে_তুরস্ক!
সিরিয়া সীমান্তে কংক্রিটের ‘মহাপ্রাচীর’ তৈরি করছে তুরস্ক। এ ‘মহাপ্রাচীরের’ শীর্ষে কাঁটতার বসানো থাকবে। সন্ত্রাসীদের যাতায়াত ঠেকানোর জন্য এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ২১:৪৪ Asia/Dhaka
  • সিরিয়া সীমান্তে তুরস্কে তৈরি 'মহাপ্রাচীরের' অংশ বিশেষ
    সিরিয়া সীমান্তে তুরস্কে তৈরি 'মহাপ্রাচীরের' অংশ বিশেষ

সিরিয়া সীমান্তে কংক্রিটের ‘মহাপ্রাচীর’ তৈরি করছে তুরস্ক। এ ‘মহাপ্রাচীরের’ শীর্ষে কাঁটতার বসানো থাকবে। সন্ত্রাসীদের যাতায়াত ঠেকানোর জন্য এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সিরিয়ার ইদলিব প্রদেশের পশ্চিমে অবস্থিত তুর্কি শহর কেসাবের কাছে এ প্রাচীরের প্রথম পর্যায়ের নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে পূর্ব দিকের তুর্কি নগরী কামিশিলি’র কাছে এ প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। শীর্ষে বসানো কাঁটা তারের অংশটুকু বাদ দিয়েই প্রাচীরের উচ্চতা তিন মিটারে দাঁড়িয়েছে।

অবশ্য, সিরিয়ার কর্তৃপক্ষ এ প্রাচীর নির্মাণের তৎপরতায় কোনো উল্লাস বোধ করে নি। ‘মহাপ্রাচীর’ নির্মাণের আগে সীমান্ত সঠিক ভাবে চিহ্নিত করার প্রয়োজন অনুভব করে নি তুরস্ক। বরং চুপিসারে সিরিয়ার কিছু ভূমি তুরস্ক হাতিয়ে নিয়েছে বলেই ধারণার সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫