সিরিয়ার কোনো ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখার ইচ্ছে নেই: হিজবুল্লাহ
-
শেইখ নায়িম কাসেম
লেবাননের হিজবুল্লাহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে ঘোষণা করেছেন সংগঠনটির উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম। তিনি আইআরআইবি-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব।
এসব দেশের আর্থ-রাজনৈতিক ও সামরিক সহযোগিতায় সন্ত্রাসীরা বিশ্বজুড়ে ইসলামবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সিরিয়ায় হিজবুল্লাহ'র উপস্থিতি সম্পর্কে নায়িম কাসেম বলেন, সিরিয়ার সরকারি আহ্বানে সাড়া দিয়ে সেখানে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিচ্ছে হিজবুল্লাহর সেনারা। হিজবুল্লাহ দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সহযোগিতা করছে। সিরিয়ার কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়ার কোনো ইচ্ছে হিজবুল্লাহর নেই বলে তিনি মন্তব্য করেন।
হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দেয়ার পেছনে দখলদার ইসরাইলের ভূমিকা রয়েছে। সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে ইহুদিবাদী ইসরাইল খুবই খুশি। তারা ভাবছে ফিলিস্তিন ইস্যু হারিয়ে গেছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত ফিলিস্তিন ইস্যু এখনও মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭