‘মার্কিন প্রভুকে খুশি করতে ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/west_asia-i31929-মার্কিন_প্রভুকে_খুশি_করতে_ইয়েমেনে_হামলা_চালাচ্ছে_সৌদি_আরব’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, সৌদি আরব তার মার্কিন প্রভুকে খুশি করার জন্য ইয়েমেনে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি এ আগ্রাসন রুখে দেয়ার জন্য সাধারণ জনগণকে আরো সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ০৪:৪১ Asia/Dhaka
  • আব্দুল-মালিক আল-হুথি
    আব্দুল-মালিক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, সৌদি আরব তার মার্কিন প্রভুকে খুশি করার জন্য ইয়েমেনে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনি এ আগ্রাসন রুখে দেয়ার জন্য সাধারণ জনগণকে আরো সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার রাজধানী সানায় এক জনসমাবেশে আল-হুথি সতর্ক করে দিয়ে বলেন, সৌদি আরবের বর্বরোচিত হামলার মুখে ইয়েমেনের জনগণ আত্মসমর্পন করবে না। গভীর ধর্মীয় মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার প্রয়োজনে ইয়েমেনের জনগণ আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।

হুথি নেতা বলেন, সাবেক সৌদি রাজা আব্দুল্লাহর মৃত্যুর পর আমেরিকার প্রতি নিজের আনুগত্যের প্রমাণ দেয়ার লক্ষ্যে নতুন রাজা সালমান ইয়েমেনে হামলার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, এ হামলার জন্য সৌদি আরব শত শত কোটি ডলারের সমরাস্ত্র কিনে আমেরিকার অর্থনীতি চাঙ্গা রাখছে বলেও অভিযোগ করেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮