আল-বাবের কাছে তুরস্কের বিমান হামলার নিন্দা জানাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i32263-আল_বাবের_কাছে_তুরস্কের_বিমান_হামলার_নিন্দা_জানাল_সিরিয়া
সিরিয়ার গোলযোগপূর্ণ শহর আল-বাবের কাছে তুরস্কের বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে দায়িত্ব নেয়ার এবং আরব রাষ্ট্রটির সার্বভৌমত্ব লঙ্ঘনের ইতি ঘটানোর আহ্বান একই সঙ্গে জানিয়েছে সিরিয়া।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ২১:৩৩ Asia/Dhaka
  • আল-বাবের কাছে তুরস্কের বিমান হামলার নিন্দা জানাল সিরিয়া

সিরিয়ার গোলযোগপূর্ণ শহর আল-বাবের কাছে তুরস্কের বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে দায়িত্ব নেয়ার এবং আরব রাষ্ট্রটির সার্বভৌমত্ব লঙ্ঘনের ইতি ঘটানোর আহ্বান একই সঙ্গে জানিয়েছে সিরিয়া।

জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আজ(বৃহস্পতিবার) লেখা পৃথক দুই চিঠিতে এ আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত কয়েক দিন ধরে সিরিয়ার বিরুদ্ধে তুর্কি সেনাদের আগ্রাসনের নিন্দা জানানো হয়। পাশাপাশি আল-বাব দখলের প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ার কয়েকটি গ্রাম দখলেরও নিন্দা এ দুই চিঠিতে জানানো হয়।

সিরিয়ার সন্ত্রাসী সংস্থাগুলোকে আঙ্কারার  সামরিক ও আর্থিক সমর্থন দেয়ার পাশাপাশি সিরিয়ায় বিদেশি সন্ত্রাসীদের ঢোকার ব্যবস্থা করার নিন্দা জানান হয় দুই চিঠিতে। এ ছাড়া, তুরস্কের মাটিতে সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির স্থাপনেরও নিন্দা এতে করা হয়েছে।

স্থল আগ্রাসনের সমর্থনে তুরস্কের যুদ্ধবিমানগুলো নিয়মিতই সিরিয়ার ভেতর হামলা চালায়।#  

পার্সটুডে/মূসা রেজা/২