রিয়াদে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i32449-রিয়াদে_প্রথমবারের_মতো_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাল_ইয়েমেন
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৭ ০৭:৩৭ Asia/Dhaka
  • রিয়াদে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে।

এই প্রথম রিয়াদে হামলা চালানোর ঘোষণা দিল ইয়েমেনি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের মারফত গতকাল(রোববার) প্রচারিত বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। ইয়েমেনে সৌদি অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের পশ্চিমে অবস্থিত সৌদি একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে রিয়াদ এখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে।

সৌদি কর্মকর্তারা এখনো এ বিষয়ে মুখ খুলেন নি। অবশ্য টুইটারে দেয়া বার্তায় স্থানীয়রা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, রিয়াদের পশ্চিমে অবস্থিত আল-মাজাহিমিইয়া শহরের একটি সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৬