সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ: হাসান নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i32859-সিরিয়ার_যুদ্ধবিরতিকে_সমর্থন_করছে_ইরান_এবং_হিজবুল্লাহ_হাসান_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আলোচনার মাধ্যমে এ যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছিল বিবাদমান পক্ষগুলো।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ২১:৩৭ Asia/Dhaka
  • সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ: হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতিকে সমর্থন করছে ইরান এবং হিজবুল্লাহ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আলোচনার মাধ্যমে এ যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছিল বিবাদমান পক্ষগুলো।

হিজবুল্লাহ এ যুদ্ধবিরতে সমর্থন করছে না বলে কোনো কোনো আরবি সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কঠোর সমালোচনা করেন হিজবুল্লাহ নেতা। হিজবুল্লাহ কেন্দ্রীয় পরিষদের পরলোকগত পদস্থ সদস্য সাইয়্যেদ হোসেইন ওবেনের স্মরণে আজ(রোববার) আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে এ কথা  বলেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলীয় নগরী বালবেকে এ অনুষ্ঠানের আজ দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, হিজবুল্লাহ এবং ইরান সিরিয়ার যুদ্ধবিরতি, সংহতি প্রক্রিয়া এবং রাজনৈতিক ভাবে সংকট সমাধানকে সমর্থন করছে। কিন্তু কোনো কোনো আরব দেশ এখনো সিরিয়ার সংকট সামরিক ভাবে সমাধান করার প্রতি সমর্থন দিয়ে চলেছে।

ফোওয়া এবং কেফরাইয়া শহরসহ অন্যান্য শহরের মানবিক সংকট কি করে নিরসন করা যায় তা নিয়ে সিরিয়া সরকারের সঙ্গে হিজবুল্লাহ কাজ করছে বলেও জানান তিনি।

এ ছাড়া, সিরিয়ায় জনসংখ্যায় পরিবর্তন আনার পরিকল্পনা  হিজবুল্লাহ করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও নাকচ করে দেন হাসান নাসরুল্লাহ। এ জাতীয় অভিযোগ পরিষ্কার ভাষায় নাকচ করে দেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১২