ফিলিস্তিনকে মুক্ত করবে ইরান: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i33336-ফিলিস্তিনকে_মুক্ত_করবে_ইরান_হিজবুল্লাহ
লেবাননের হিজবুল্লাহ উপ- মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ফিলিস্তিনকে মুক্ত করবে ইরান। আজ (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে 'ফিলিস্তিনের ইন্তিফাদা বা গণ-সংগ্রামের প্রতি সমর্থন' শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৭:৪৫ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের হিজবুল্লাহ উপ- মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ফিলিস্তিনকে মুক্ত করবে ইরান। আজ (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানে 'ফিলিস্তিনের ইন্তিফাদা বা গণ-সংগ্রামের প্রতি সমর্থন' শীর্ষক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেইখ নায়িম কাসেম বলেন, সব মুসলিম দেশেরই উচিত ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। ফিলিস্তিনিদের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, ইরান-ই ফিলিস্তিনিদের স্বপ্ন বাস্তবায়ন করবে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেন, শুধু বড় বড় বুলি আউড়িয়ে কোনো লাভ নেই। ফিলিস্তিনিদের এখন অস্ত্র ও অর্থের প্রয়োজন। কাজে তার প্রমাণ দিতে হবে। ইসরাইলকে ভয় না পেতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই ইসরাইলি হুমকিকে ভয় পায়নি এবং ভবিষ্যতেও ভয় পাবে না।

আগ্রাসীদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হিজবুল্লাহ অনেক রক্তের বিনিময়ে সবার সামনে প্রতিরোধের আদর্শ তুলে ধরেছে। হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের একটি শক্তি। হিজবুল্লাহর সেনারা প্রতি মুহূর্তে ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১