সিরিয়া সংকট: জেনেভায় নতুন করে শান্তি আলোচনা শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i33456-সিরিয়া_সংকট_জেনেভায়_নতুন_করে_শান্তি_আলোচনা_শুরু
সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভায় দামেস্ক সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ১৮:০২ Asia/Dhaka
  • শান্তি আলোচনায় সিরিয়া সরকারের পক্ষে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বাশার আল-জাফারিকে ( মাঝখানে) দেখা যাচ্ছে।
    শান্তি আলোচনায় সিরিয়া সরকারের পক্ষে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বাশার আল-জাফারিকে ( মাঝখানে) দেখা যাচ্ছে।

সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সমর্থনে সুইজারল্যান্ডের জেনেভায় দামেস্ক সরকার এবং বিদেশী মদদপুষ্ট বিরোধী গোষ্ঠীর মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে।

শান্তি আলোচনায় সিরিয়া সরকারের পক্ষে জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বাশার আল-জাফারি এবং প্রধান বিরোধীদল কথিত হাই নেগোশিয়েসন কমিটি বা (এইচএনসি)'র  পক্ষে ৪০ বছর বয়সি নাসের আল-হারিরি এবং আইনজীবি মোহাম্মদ সাবরা প্রতিনিধিত্ব করছেন।   

সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দি মিস্তুরা দিনের শুরুতে সিরিয়া সরকারের প্রতিনিধি দলের সঙ্গে প্রথম বৈঠকটি করেন। এরপর দিনের আরো পরে  হারিরির সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। সিরিয়ায় ছয় বছরের সংঘাত অবসানের লক্ষ্যে জেনেভায় অনুষ্ঠানরত শান্তি আলোচনায় একটি রাজনৈতিক সমাধান বের হওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেছেন দি মিস্তুরা।

গতকাল বুধবার জাতিসংঘের প্রধান সদরদপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, আমি কি দ্রুত একটি সমাধানের আশা করছি? না, আমি তা আশা করছি না।  তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে এবং সংস্থাটির নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবের অধীনে সিরিয়ার সরকার ব্যবস্থা, একটি নতুন সংবিধান এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক আলোচনার একটি ভালো মুহুর্ত সৃষ্টি হওয়ার বিষয়ে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে গতকাল (বুধবার) সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী 'হাই নেগোশিয়েশন কমিটি বা এইচএনসি'র মুখপাত্র সালেম আল-মেসলেত সিরিয়ার সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩