আলেপ্পোর একটি বিমান ঘাটি মুক্ত করল সিরিয় বাহিনী
মার্চ ০৯, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
সিরিয়ার উত্তরাঞ্চরীয় প্রদেশ আলেপ্পোর একটি বিমান ঘাটি তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে আজ(বৃহস্পতিবার) মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী।
সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে, আজ-জারাহ্ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য আজ অভিযান চালানো হয়েছিল। এদিকে, পৃথক আরেক অভিযান চালিয়ে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় প্রান্তের ১৯টি শহর ও গ্রামকে মুক্ত করেছে সিরিয় বাহিনী।
এ ছাড়া, মধ্য পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের দায়েশ অবস্থানের ওপর হামলা করেছে সিরিয়ান জঙ্গি বিমানগুলো। এতে ৪০ জনের বেশি সন্ত্রাসী হতাহত হয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীদের ২৩ এমএম মেশিনগান বসানো ট্রাকসহ অনেক যানবাহনও ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০
ট্যাগ