দামেস্কের অনুমোদন ছাড়া যেকোনো অভিযান আগ্রাসনেরই নামান্তর: প্রেসিডেন্ট আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i34832-দামেস্কের_অনুমোদন_ছাড়া_যেকোনো_অভিযান_আগ্রাসনেরই_নামান্তর_প্রেসিডেন্ট_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে তার দেশের সংকট সমাধানের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। দামেস্ক সফররত রাশিয়া ও ইউরোপের একটি যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সংকল্পের কথা জানান আসাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২১, ২০১৭ ০৬:৫৬ Asia/Dhaka
  • সোমবার দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়
    সোমবার দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে তার দেশের সংকট সমাধানের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। দামেস্ক সফররত রাশিয়া ও ইউরোপের একটি যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ সংকল্পের কথা জানান আসাদ।

রুশ পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান ভ্লাদিমির ভ্যাজিলিয়েভ যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সংকট সমাধানের লক্ষ্যে সিরিয়া বর্তমানে দু’টি পথে সমান্তরালভাবে এগুচ্ছে।  এর একটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং অন্যটি রাজনৈতিক প্রক্রিয়া। 

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যে কারো সঙ্গে আলোচনায় বসতে রাজি দামেস্ক। এমনকি যেসব জঙ্গি অস্ত্র সমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের জন্য সাধারণ ক্ষমারও সুযোগ রয়েছে বলে তিনি জানান।

যেসব দেশ সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের তীব্র সমালোচনা করেন বাশার আল-আসাদ। তিনি বলেন, দামেস্কের অনুমোদন ছাড়া সিরিয়ার অভ্যন্তরে যেকোনো সামরিক অভিযান অবৈধ।

প্রেসিডেন্ট আসাদ বলেন, রাকা কিংবা অন্য যেকোনো শহর সন্ত্রাসীদের কাছ থেকে মুক্ত করার অজুহাতে সিরিয়ার মাটিতে সামরিক অভিযান হচ্ছে আগ্রাসনেরই নামান্তর। এ ছাড়া, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটকে কখনোই সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আন্তরিক দেখা যায়নি। কাজেই এখন তারা রাকা মুক্ত করার যে আগ্রহ দেখাচ্ছে তার পেছনে দুরভিসন্ধি থাকাই স্বাভাবিক বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১