ইয়েমেনে স্নাইপারের গুলিতে এক মাসে অন্তত ৬৪ সৌদি সেনা নিহত
ইয়েমেনের স্নাইপারদের গুলিতে গত মাসে অন্তত ৬৪ জন সৌদি সেনা নিহত হয়েছে। দেশটিতে সৌদি আরবের দু’বছরের অব্যাহত আগ্রাসনের পাল্টা হামলায় এ সব সেনা নিহত হয়েছে বলে আজ (শুক্রবার) এক প্রতিবেদনে জানিয়েছে ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ।
এতে বলা হয়েছে, সৌদি আরবের জিযান, নাজরান এবং আল-আসির সীমান্ত অঞ্চলে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে এ সব সেনা নিহত হয়েছে। অবশ্য সবচেয়ে বেশি সৌদি সেনা জিযানে নিহত হয়েছে এবং তাদের সংখ্যা ৪৭ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি আরবের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। আগ্রাসনের প্রথম দিন থেকেই নির্বিচারে বোমা বর্ষণ করেও এ পর্যন্ত লক্ষ্য অর্জন করতে পারেনি তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।#
পার্সটুডে/মূসা রেজা/৫