এখনই গাজা ছাড়ছেন না ইসমাইল হানিয়া
-
ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের নয়া প্রধান ইসমাইল হানিয়া আপাতত গাজাতেই অবস্থান করবেন।
হামাসের মুখপাত্র হাযেম কাসেম আজ (রোববার) বলেছেন, ইসমাইল হানিয়া আপাতত গাজাতেই থাকবেন। তবে সংগঠনের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে ইসমাইল হানিয়াকে বিদেশ সফরে যেতে হবে। অবশ্য ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তিনি গাজা ছেড়ে অন্য কোনো স্থানেও বসবাস করতে পারেন।
এর আগে একটি সূত্র জানিয়েছিল, হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার কারণে ইসমাইল হানিয়া গাজার বাইরে কোথাও বসবাস শুরু করতে পারেন। এরপরই হামাসের মুখপাত্র এ বিষয়ে বিবৃতি দিলেন।
গত শনিবার ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যদিয়ে তিনি হামাসের প্রভাবশালী নেতা খালেদ মাশআলের স্থলাভিষিক্ত হয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭