গোপন চিঠি ফাঁস; ট্রাম্পের সফরে সৌদি ব্যয় করবে ৫৪৪ কোটি টাকা!
https://parstoday.ir/bn/news/west_asia-i37586-গোপন_চিঠি_ফাঁস_ট্রাম্পের_সফরে_সৌদি_ব্যয়_করবে_৫৪৪_কোটি_টাকা!
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর উপলক্ষে সৌদি আরব ব্যয় করবে ছয় কোটি ৮০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পাঁচশ চুয়াল্লিশ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। সৌদি সরকারের এক গোপন চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৯, ২০১৭ ১৪:২৬ Asia/Dhaka
  • ফাঁস হয়ে যাওয়া চিঠি
    ফাঁস হয়ে যাওয়া চিঠি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর উপলক্ষে সৌদি আরব ব্যয় করবে ছয় কোটি ৮০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় পাঁচশ চুয়াল্লিশ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে)। সৌদি সরকারের এক গোপন চিঠি থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ সংক্রান্ত গোপন চিঠিটি কীভাবে ফাঁস হয়েছে তা স্পষ্ট নয়। তবে এরইমধ্যে এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজা সালমান বিন আব্দুল আজিজের দপ্তর থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প ও তার সফরসঙ্গীদের জন্য প্রায় সাড়ে পাঁচশ' কোটি টাকা বরাদ্দ দিতে হবে।

চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে গিয়ে তিনি অস্ত্র চুক্তি সই করবেন। বলা হচ্ছে, অস্ত্র বিক্রি করতেই তিনি সৌদি আরব যাচ্ছেন।

দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে সৌদি হামলায় যখন প্রতিদিনই নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটছে তখন নতুনকরে অস্ত্র চুক্তি করতে যাচ্ছে দুই দেশ।#

পার্সটুডে/৯