সিরিয়ায় নিহত হয়েছেন রুশ এক সামরিক উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/west_asia-i38486-সিরিয়ায়_নিহত_হয়েছেন_রুশ_এক_সামরিক_উপদেষ্টা
সিরিয়ায় আহত সতীর্থ সেনাকে উগ্রবাদীদের হাত থেকে বাঁচাতে যেয়ে নিহত হয়েছেন রাশিয়ার উপদেষ্টা ক্যাপ্টেন ইভগেনি কোনসতাতিনোভ। কমব্যাট ব্রাদারহুড নামের রুশ যুদ্ধ ফেরৎ সেনাদের একটি সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২২, ২০১৭ ২০:১৭ Asia/Dhaka
  • সিরিয়ায় নিহত হয়েছেন রুশ এক সামরিক উপদেষ্টা

সিরিয়ায় আহত সতীর্থ সেনাকে উগ্রবাদীদের হাত থেকে বাঁচাতে যেয়ে নিহত হয়েছেন রাশিয়ার উপদেষ্টা ক্যাপ্টেন ইভগেনি কোনসতাতিনোভ। কমব্যাট ব্রাদারহুড নামের রুশ যুদ্ধ ফেরৎ সেনাদের একটি সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে।

এ সংস্থার মুখপাত্র জানিয়েছেন, চলতি মাসের ৩ তারিখে এ ঘটনা ঘটেছে। আহত এক সতীর্থ সেনাকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলেন কোনসতাতনোভ। এ সময়ে ছয়টি গুলি তাকে আঘাত করে। এ ছাড়া যে সেনাকে বাঁচাতে নিজ জীবনকে তুচ্ছ করে এগিয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন কোনসতাতিনোভ নিহত হন তিনিও।

চলতি মাসের ৭ তারিখে পূর্ণ সামরিক মর্যাদায় রাশিয়ার নোভোসিব্রিস্ককে কোনসতাতিনোভকে সমাহিত করা হয়। তার মাবাবা এখানেই বসবাস করেন। তাকে সাহসিকতার পদক দেয়ার সুপারিশ করা হয়েছে।

দামেস্ক সরকারের অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বাহিনী। সে থেকে এ পর্যন্ত ৩০ জনের বেশি রুশ সেনা, ঠিকাদারসহ রুশ কর্মী দেশটিতে নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২