মার্কিন বিমান হামলায় কয়েকশ সেনা নিহত হয়েছে: ইরাকি এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i42248-মার্কিন_বিমান_হামলায়_কয়েকশ_সেনা_নিহত_হয়েছে_ইরাকি_এমপি
ইরাকের একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার্কিন বিমান হামলায় ইরাক ও সিরিয়ার শত শত সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৭ ২০:৫৪ Asia/Dhaka
  • মার্কিন বিমান (ফাইল ফটো)
    মার্কিন বিমান (ফাইল ফটো)

ইরাকের একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার্কিন বিমান হামলায় ইরাক ও সিরিয়ার শত শত সেনা নিহত হয়েছে।

মার্কিন বিমান হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবিরও বহু যোদ্ধা মারা গেছে বলে তিনি অভিযোগ করেন। ফালেহ আল- খাজালি নামের এ সংসদ সদস্য বলেন, সন্ত্রাসীদের অবস্থানে হামলার নামে ইরাক ও সিরিয়ার সেনাদের ওপর বিমান হামলা করেছে মার্কিন বাহিনী। খাজালি হচ্ছেন ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। তিনি রোববার এক বিবৃতিতে বলেন, মার্কিন বিমান বাহিনী বহু জায়গায় ইরাকি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে কয়েকশ সেনা মারা গেছে।

ইরাকের এ সংসদ সদস্য আরো বলেন, মার্কিন বাহিনী দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক নয় বরং তারা সন্ত্রাসীদেরকে নিরাপদ ও প্রবেশযোগ্য সরবরাহ রুট দিয়ে সমর্থন যুগিয়ে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬