হাশ্‌দ আশ-শাবি ইরাকের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ: এবাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i42668-হাশ্_দ_আশ_শাবি_ইরাকের_নিরাপত্তার_গুরুত্বপূর্ণ_অংশ_এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবিকে তার দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ সংগঠন এখন দেশের নিরাপত্তার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ০৬:০১ Asia/Dhaka
  • হায়দার আল-এবাদির সঙ্গে সাক্ষাতে হাশ্‌দ আশ-শাবির কমান্ডাররা
    হায়দার আল-এবাদির সঙ্গে সাক্ষাতে হাশ্‌দ আশ-শাবির কমান্ডাররা

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবিকে তার দেশের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ সংগঠন এখন দেশের নিরাপত্তার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ।

হায়দার আল-এবাদি গতকাল রাজধানী বাগদাদে হাশ্‌দ আশ-শাবির শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন। তিনি বলেন, এ বাহিনী দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে গেছে। স্বেচ্ছাসেবী এ বাহিনী ইরাকের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে এবং একে রক্ষা করা এখন সরকারের দায়িত্ব।

বৈঠকে হাশ্‌দ আশ- শাবির কয়েকজন কমান্ডার বক্তব্য রাখেন এবং তারা বলেন, স্বেচ্ছাসেবী এ সংগঠন ইরাকের সব নাগরিককে রক্ষার কাজ করছে এবং তাদের শক্তির মূল উৎস হচ্ছে শক্তিশালী ইরাকি সরকার।

হাশ্‌দ আশ-শাবি হচ্ছে ইরাকের ৪০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি বৃহত্তর সংস্থা এবং এ সংস্থা ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরাক সরকার এরইমধ্যে সংস্থাটিকে দেশের মূল সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করে নিয়েছে। হাশ্‌দ আশ-শাবিতে শিয়া যোদ্ধাদের সংখ্যাধিক্য রয়েছে। এ সংগঠনের যোদ্ধার সংখ্যা এক লাখ যার মধ্যে সুন্নি উপজাতিদের সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার। এতে কুর্দি ও খ্রিস্টান সদস্যও রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩