কাতার সংকট নিরসনের চেষ্টায় সৌদি থেকে কুয়েত গেছেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i42716-কাতার_সংকট_নিরসনের_চেষ্টায়_সৌদি_থেকে_কুয়েত_গেছেন_এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সৌদি আরব থেকে কুয়েত পৌঁছেছেন। কয়েকটি আরব দেশে চলমান সংকট নিরসনের চেষ্টায় এ সফর করছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০১৭ ০৭:১৮ Asia/Dhaka
  • কাতার সংকট নিরসনের চেষ্টায় সৌদি থেকে কুয়েত গেছেন এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সৌদি আরব থেকে কুয়েত পৌঁছেছেন। কয়েকটি আরব দেশে চলমান সংকট নিরসনের চেষ্টায় এ সফর করছেন তিনি।

এরদোগান এবং তার প্রতিনিধি দল স্থানীয় সময় গতকাল শেষ বেলায়  কুয়েত পৌঁছান। বিমানবন্দরে এরদোগানকে স্বাগত জানান কুয়েতের আমীর শেখ সাবাহ্‌ আল আহমেদ আস-সাবাহ।

তুর্কি সরকারি বার্তা সংস্থা আনাদোলু সংস্থা বলেছে, দার সালওয়া প্রাসাদে কুয়েতি আমিরের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান। বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়েছে বলে জানান হলেও বিস্তারিত কিছু  উল্লেখ করা হয়নি। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কেইউএনএও এনিয়ে কিছু জানায়নি।

কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের চলমান সংকট নিরসনের আঞ্চলিক দেশগুলো সফর করছেন প্রেসিডেন্ট এরদোগান#

পার্সটুডে/মূসা রেজা/২৪