ইরাকে রুশ সামরিক উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে ভারসাম্য আনবে: মালিকি
https://parstoday.ir/bn/news/west_asia-i42800-ইরাকে_রুশ_সামরিক_উপস্থিতি_গোটা_মধ্যপ্রাচ্যে_ভারসাম্য_আনবে_মালিকি
ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরী আল-মালিকি বলেছেন, তার দেশে রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে ভারসাম্য ফিরিয়ে আনবে। রাশিয়ার সফরকালে রুশ সংসদের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিইয়েনোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ০৮:০৩ Asia/Dhaka
  • ইরাকে রুশ সামরিক উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে ভারসাম্য আনবে: মালিকি

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরী আল-মালিকি বলেছেন, তার দেশে রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে ভারসাম্য ফিরিয়ে আনবে। রাশিয়ার সফরকালে রুশ সংসদের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিইয়েনোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইরাকের ঐতিহাসিক ভাবেই রাশিয়ার জোরালো সম্পর্ক ছিল। আর এ অবস্থায় ইরাকে রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক উপস্থিতি উভয়ই বাগদাদ চায় বলে জানান তিনি।

রুশ উপস্থিতির মধ্য দিয়ে একটি ভারসাম্যের সৃষ্টি হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এতে গোটা অঞ্চল, এ অঞ্চলের মানুষ এবং দেশগুলো উপকৃত হবে।# 

পার্সটুডে/মূসা রেজা/২৫