হাশ্দ আশ-শাবি'কে বিলুপ্ত করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি (শনিবার) পরিষ্কার ভাষায় বলেছেন, দেশটির জনপ্রিয় হাশ্দ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটসকে বিলুপ্ত করা হবে না।
পপুলার মোবিলাইজেশন ইউনিটস বা পিএমইউ ইরাকি সরকার এবং ইরাকের আলেমদের নজরদারিতে পরিচালিত হয়। ইরাক সরকার পিএমইউকে স্বীকৃতি দিয়েছে।
শিয়া এবং সুন্নি যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে হাশ্দ আশ-শাবি। ২০১৪ সালে ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অভ্যুদয়ের পর গঠিত হয় পিএমইউ। দায়েশ-বিরোধী লড়াইয়ের প্রথম দিকে ইরাকি সেনাবাহিনীর অবস্থান জোরদার করতে সহায়তা করেছে এই বাহিনী। প্রথমদিকে দায়েশের হামলার মুখে নাজুক অবস্থায় পড়েছিল ইরাকি সেনাবাহিনী।
গত বছরের নভেম্বরে ইরাকি সংসদ পিএমইউকে দেশটির নিয়মিত বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে। দায়েশ-বিরোধী অভিযানে ইরাকি বাহিনীকে সক্রিয় সহযোগিতা করছে হাশ্দ আশ-শাবি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫