ছবিতে দেখুন শিয়া শহরে সৌদি সরকারের ধ্বংসযজ্ঞ
https://parstoday.ir/bn/news/west_asia-i43844-ছবিতে_দেখুন_শিয়া_শহরে_সৌদি_সরকারের_ধ্বংসযজ্ঞ
উগ্র ওয়াহাবি মতবাদে উজ্জীবিত রাজতান্ত্রিক সৌদি সরকার নিজ দেশের শিয়া মুসলমানদের সঙ্গে শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখেছে। গত কয়েকদিনে সৌদি সরকারি বাহিনী শিয়া মুসলমান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরটি অবরুদ্ধ রেখে ধ্বংসস্তুপে পরিণত করেছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
আগস্ট ১০, ২০১৭ ১২:০৮ Asia/Dhaka
  • সৌদি বর্বরতায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আওয়ামিয়া শহর
    সৌদি বর্বরতায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে আওয়ামিয়া শহর

উগ্র ওয়াহাবি মতবাদে উজ্জীবিত রাজতান্ত্রিক সৌদি সরকার নিজ দেশের শিয়া মুসলমানদের সঙ্গে শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখেছে। গত কয়েকদিনে সৌদি সরকারি বাহিনী শিয়া মুসলমান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরটি অবরুদ্ধ রেখে ধ্বংসস্তুপে পরিণত করেছে।

সৌদি সেনাদের বর্বরতা

সেখান থেকে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে আশপাশের শহরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামিয়া শহরে গত মে মাস থেকে হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করলেও গত কয়েকদিনে তা চরম আকার ধারণ করে।

সৌদি বর্বরতা

সৌদি সেনারা শহরের আল-মোসারা এলাকা ধ্বংস শুরু করলে সেখানকার জনগণের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়।

সৌদি সেনাদের গুলিতে এভাবেই ঝাঝরা হয়েছে আওয়ামিয়া শহর

সৌদি সরকার দাবি করছে মোসারাকে শিয়া সন্ত্রাসীরা তাদের আস্তানায় পরিণত করেছে এবং সেখান থেকে পূর্বাঞ্চলে মোতায়েন সৌদি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। অন্যদিকে, স্থানীয় জনগণ ও জাতিসংঘ বলছে, সৌদি সরকার আল-মোসারার সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের চেষ্টা করছে।

মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আওয়ামিয়া শহর

আওয়ামিয়া শহরে ধ্বংসযজ্ঞ চালানোর পর গতকাল (বুধবার) সেখানে প্রথমবারের মতো বিদেশি সাংবাদিকদের যাওয়ার অনুমতি দেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স ও স্থানীয় জনগণের হিসাব মতো শহরটি থেকে অন্তত ২০ হাজার মানুষ পালিয়ে গেছেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০