কুর্দিস্তানের গণভোট প্রশ্নে ছাড় দেবে না ইরাক সরকার
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে কোনো রকম ছাড় দেবে না দেশটির কেন্দ্রীয় সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর ওই গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।
কুর্দিস্তানের শীর্ষ পর্যায়ে নেতা মালা বখতিয়ার বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধার বিনিময়ে গণভোট স্থগিত করতে পারেন তারা। তার এ প্রস্তাব ইরাক সরকার নাকচ করেছে। কুর্দিস্তানের একটি প্রতিনিধিদল বাগদাদ সফর করার পর বখতিয়ার এ প্রস্তাব দেন।
তিনি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকার বলেন, যদি গণভোট স্থগিত করা হয় তাহলে ইরাক সরকার বিনিময়ে কী সুবিধা দেবে তা জানতে ওই প্রতিনিধিদল বাগদাদ সফর করে। কিন্তু ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে গতকাল (রোববার) বলা হয়েছে, বখতিয়ারের এ প্রস্তাব অবাস্তব এবং কুর্দি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় এ ধরনের কোনো প্রস্তাব তোলা হয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১