ইরাকের বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i44926-ইরাকের_বাগদাদে_গাড়ি_বোমা_বিস্ফোরণে_৫_ব্যক্তি_নিহত
ইরাকের রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী এলাকায় একাধিক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরো আট ব্যক্তি আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৭ ১৬:১০ Asia/Dhaka
  • ইরাকের বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত

ইরাকের রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী এলাকায় একাধিক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং আরো আট ব্যক্তি আহত হয়েছেন।

বাগদাদ শহরের পার্শ্ববর্তী আল শোরতেহ রাবেয়া এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলে তিন নারী নিহত এবং অপর পাঁচ ব্যক্তি মারাত্মক আহত হন। ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া বাগদাদের দক্ষিণ উপকণ্ঠে আবু দিসার এলাকায় আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটলে দুই জন নিহত এবং আরো তিনজন আহত হয়। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে একাধিক ইরাকি সূত্র জানিয়েছে।

এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বর্বরোচিত এ হামলার দায় স্বীকার করে নি। তবে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের বিভিন্ন অংশে এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। এই জঙ্গি গোষ্ঠী বর্তমানে ইরাকে তাদের সর্বশেষ ঘাঁটি তাল আফার শহর রক্ষার জন্য লড়াই করছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৭