আরো ১৭টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চুক্তি করল ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i44948-আরো_১৭টি_এফ_৩৫_জঙ্গিবিমান_কেনার_চুক্তি_করল_ইহুদিবাদী_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল আমেরিকায় তৈরি আরো ১৭টি স্টিলথ এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চুক্তি করেছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ০৭:১৭ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইল আমেরিকায় তৈরি আরো ১৭টি স্টিলথ এফ-৩৫ জঙ্গিবিমান কেনার চুক্তি করেছে। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

৫০টি এফ-৩৫ বিমান কেনার বৃহত্তর চুক্তির আওতায় নতুন চুক্তি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ১৭টি বিমান ইসরাইলে পৌঁছাবে। ইসরাইলি বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বহরকে পাল্টে সেখানে এফ-৩৫ বিমান নেয়া হবে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন সক্ষমতা তুঙ্গে রাখার পরিকল্পনা থেকে এসব বিমান কেনা হচ্ছে। 

এফ-৩৫ বিমানের দাম নিয়ে পরিষ্কার কোনো তথ্য দেয় নি যুদ্ধ মন্ত্রণালয় তবে বলেছে, এই প্রথমবারের মতো প্রতিটি বিমানের দাম ১০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। এতে এফ-৩৫ বিমানের বহর দুই স্কোয়াড্রনের বদলে তিন স্কোয়াড্রন করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।

২০১১ সালে ওয়াশিংটন-তেলআবিব একটি সমঝোতাপত্র সই করেছিল। এতে ইসরাইলকে ৭৫টি এফ-৩৫ বিমান কেনার প্রকাশ্য অনুমতি দিয়েছিল মার্কিন সরকার।

বর্তমানে ইসরাইলের কাছে পাঁচটি এফ-৩৫টি বিমান রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীতে এসব বিমানকে যুক্ত করার প্রক্রিয়া চলছে। চলতি বছরের শেষ নাগাদ এ পাঁচটি বিমান যুক্ত হতে পারে।

পার্সটুডে/মূসা রেজা/২৮