ইরাকের ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৫
আগস্ট ২৮, ২০১৭ ১২:৪৩ Asia/Dhaka
ইরাকের রাজধানী বাগদাদে আজ(সোমবার) গাড়ি বোমা হামলায় অন্তত নয় জন নিহত এবং ২৫ ব্যক্তি আহত হয়েছেন।
পৈশাচিক এ বোমা হামলার ঘটনা বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত সাদ’র সিটি ঘটেছে। এখানকার ব্যস্ত বাজার, জামিলা মার্কেটে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে ইরাকি এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। অবশ্য এর আগে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এমন বড় ধরণের অনেক বিস্ফোরণ ঘটিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
ট্যাগ