ইরাকি বিমান হামলা: শীর্ষ কমান্ডারসহ প্রায় ১০০ দায়েশ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45121-ইরাকি_বিমান_হামলা_শীর্ষ_কমান্ডারসহ_প্রায়_১০০_দায়েশ_নিহত
ইরাকের আনবার প্রদেশে দেশটির বিমান বাহিনীর হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৯৪ সদস্য নিহত হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর মিডিয়া সেল জানিয়েছে, আনবার প্রদেশের কায়িম শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ছয়টি অবস্থানে বিমান হামলা চালানো হলে এসব সন্ত্রাসী নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৭ ০৮:১০ Asia/Dhaka
  • ইরাকি বাহিনীর জঙ্গিবিমান (ফাইল ফটো)
    ইরাকি বাহিনীর জঙ্গিবিমান (ফাইল ফটো)

ইরাকের আনবার প্রদেশে দেশটির বিমান বাহিনীর হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৯৪ সদস্য নিহত হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর মিডিয়া সেল জানিয়েছে, আনবার প্রদেশের কায়িম শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ছয়টি অবস্থানে বিমান হামলা চালানো হলে এসব সন্ত্রাসী নিহত হয়।

গতকাল (বুধবার) বিমান হামলা চালানো হয় এবং এতে দায়েশের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ এক সন্ত্রাসী কমান্ডার মারা গেছে। এছাড়া, জাফার আর-রাভি ও মিল্লাত হাশেম ফারাহাত নামে আরো দুই সন্ত্রাসী কমান্ডার মারা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থানে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী। এর মধ্যে ফারাহাত হচ্ছে তাল-আফার শহরে তৎপর দায়েশের সাবেক কমান্ডার এবং বাগদাদির অত্যন্ত ঘনিষ্ঠ।

আনবার প্রদেশের ছোট শহর কায়িম, আনা ও রাওয়া ২০১৪ সাল থেকে দায়েশ সন্ত্রাসীদের দখলে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১