কুর্দিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে ইরাকি সংসদে ভোট
https://parstoday.ir/bn/news/west_asia-i45703-কুর্দিস্তানের_স্বাধীনতার_বিরুদ্ধে_ইরাকি_সংসদে_ভোট
কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের বিরুদ্ধে ভোট দিয়েছে ইরাকের জাতীয় সংসদ। আজ (মঙ্গলবার) ইরাকি সংসদের অধিবেশনে এই ভোটাভুটি হয় এবং গণভোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। তবে এ সময় কুর্দিস্তানের সদস্যরা সংসদের ফ্লোর ছেড়ে চলে যান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইরাকের জাতীয় সংসদ
    ইরাকের জাতীয় সংসদ

কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের বিরুদ্ধে ভোট দিয়েছে ইরাকের জাতীয় সংসদ। আজ (মঙ্গলবার) ইরাকি সংসদের অধিবেশনে এই ভোটাভুটি হয় এবং গণভোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। তবে এ সময় কুর্দিস্তানের সদস্যরা সংসদের ফ্লোর ছেড়ে চলে যান।

পরে সংসদের স্পিকার সালিম আল-জাবুরি বলেন, এ ভোটের মাধ্যমে সরকারকে এ বার্তা দেয়া হয়েছে যে, দেশের সংহতি ধরে রাখতে সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে এবং কুর্দি নেতাদের সঙ্গে আন্তরিক আলোচনা শুরু করতে হবে। জাতীয় সংসদে ভোটাভুটির আগে এমপি আম্মার তোমা হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাংবিধানিক গণভোট দেশের নিরাপত্তা ও সামাজিক সমস্যার সৃষ্টি করবে যা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করছে। এছাড়া, ইরান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোও বিরোধিতা করে আসছে।#          

পাসর্টুডে/সিরাজুল ইসলাম/১২