কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইরাকি পুলিশ
https://parstoday.ir/bn/news/west_asia-i46149-কিরকুকে_রাত্রিকালীন_কারফিউ_জারি_করেছে_ইরাকি_পুলিশ
ইরাকের পুলিশ দেশটির উত্তরাঞ্চলীয় নগরী কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। নগরীর তুর্কম্যান এবং কুর্দিদের মধ্যে সংঘাত ঘটার পর এ ব্যবস্থা নেয়া হয়। ইরাক থেকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার কথিত গণভোটের আগে এ ঘটনা ঘটল। চলতি মাসের ২৫ তারিখে এ গণভোট হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৪:১৫ Asia/Dhaka
  • কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইরাকি পুলিশ

ইরাকের পুলিশ দেশটির উত্তরাঞ্চলীয় নগরী কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। নগরীর তুর্কম্যান এবং কুর্দিদের মধ্যে সংঘাত ঘটার পর এ ব্যবস্থা নেয়া হয়। ইরাক থেকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার কথিত গণভোটের আগে এ ঘটনা ঘটল। চলতি মাসের ২৫ তারিখে এ গণভোট হওয়ার কথা রয়েছে।

কুর্দিস্তানের ভোট বিরোধীরাকারী ইরাকি তুর্কম্যানদের কিরকুক  দফতরে গতকাল দিন শেষে বন্দুকধারীরা গুলি করেছ। এতে একজন নিহত এবং হামলাকারীদের দুইজন আহত হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয় এবং এর তদন্ত চলছে স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন। এ ঘটনার জন্য উচ্ছৃঙ্খল সমর্থকদের দায়ী করে তিনি জানান, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/১৯