পূর্ব দামেস্ক সন্ত্রাসীমুক্ত করতে সিরিয় বাহিনীর অভিযান শুরু
https://parstoday.ir/bn/news/west_asia-i46553-পূর্ব_দামেস্ক_সন্ত্রাসীমুক্ত_করতে_সিরিয়_বাহিনীর_অভিযান_শুরু
সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর অংশ থেকে তাকফিরি গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১৩:২৯ Asia/Dhaka
  • পূর্ব দামেস্ক সন্ত্রাসীমুক্ত করতে সিরিয় বাহিনীর অভিযান শুরু

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর অংশ থেকে তাকফিরি গোষ্ঠী দায়েশকে নির্মূল করার লক্ষ্যে দেশটির সেনাবাহিনী নতুন করে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

সিরিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি ইউনিট আজ ভোরে দামেস্কের উত্তর অংশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে অভিযান শুরু করেছে। সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত একটি টানেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে ইরানের ফার্স সংবাদ মাধ্যম জানিয়েছে।

এদিকে, একই সময় সিরিয়ার প্রতিরোধ বাহিনী কৌশলগত আল জৌদি সড়কে অভিযান চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর ইউনিট আল মুনশার এলাকায় আরেক সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আস ইসলামের সদস্যের ওপর হামলা  চালিয়ে তাদেরকে পূর্ব দিকে হটিয়ে দেয়া হয়েছে। 

গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী সিরিয়ার রাকার পশ্চিম অংশে বিমান হামলা চালালে ৩০ শিশুসহ অন্তত ৮৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬