সৌদি আরবে কী ঘটেছে তা বলা যাবে না: হারিরি
https://parstoday.ir/bn/news/west_asia-i49045-সৌদি_আরবে_কী_ঘটেছে_তা_বলা_যাবে_না_হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবে অবস্থানের সময় সেখানে কী ঘটেছে তা অপ্রকাশিত থাকবে। সাদ হারিরি জোর দিয়ে বলেন, ওই সময় তার জীবনে কী ঘটেছে তা তিনি আলোচনা করতে চান না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৭ ১৬:৪৯ Asia/Dhaka
  • সাদ হারিরি
    সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবে অবস্থানের সময় সেখানে কী ঘটেছে তা অপ্রকাশিত থাকবে। সাদ হারিরি জোর দিয়ে বলেন, ওই সময় তার জীবনে কী ঘটেছে তা তিনি আলোচনা করতে চান না।

ফ্রান্সের টেলিভিশন চ্যানেল সি নিউজকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পদত্যাগের ঘোষণার মাধ্যমে তিনি লেবাননের জনগণের মধ্যে 'ইতিবাচক চেতনা' তৈরি করতে চেয়েছিলেন; পদত্যাগের বিষয়ে তার ওপর সৌদি আরবের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। সাক্ষাৎকারে হারিরি আরো বলেছেন, যদি হিজবুল্লাহ তার অবস্থানে পরিবর্তন না আনে তাহলে তিনি পদত্যাগ করবেন।

পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সাদ হারিরি (৪ নভেম্বরের ছবি)

গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরব গিয়ে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইরানকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয় তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী সাদ হরিরিকে সৌদি আরব ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছেন।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮