ইয়েমেনের টেলিভিশন ভবনে সৌদি বিমান হামলা: নিহত ৪
-
সৌদি জঙ্গিবিমান
ইয়েমেনের আল-ইয়াউম টেলিভিশন চ্যানেলের ভবনে সৌদি আরবের বিমান হমলায় অন্তত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। গতকাল সৌদি বাহিনী এ বর্বর হামলা চালায়।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি হামলায় আল-ইয়াউম টিভি ভবন ও সরঞ্জামাদির মারাত্মক ক্ষতি হয়েছে। গত সপ্তাহে এই টেলিভিশন চ্যানেলের ভবনে সৌদি আরব দু দফা ব্মিান হামলা চালায়।
আল-ইয়াউম টিভি চ্যানেলের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের সম্পর্ক রয়েছে। সালেহ গত সোমবার আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সরাসরি আগ্রাসনের কারণে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট কলেরা ও দুর্ভিক্ষে শুধু চলতি বছরেই মারা গেছে ৪০ হাজারের বেশি মানুষ। সম্প্রতি এ তথ্য দিয়েছে ব্রিটিশ এনজিও সেইভ দ্যা চিলড্রেন ফান্ড।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯