আবার গাজায় ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i49707-আবার_গাজায়_ইসরাইলের_বিমান_ও_ট্যাংক_হামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, গতকাল (সোমবার) একদিনেই দু দফা হামলা চালায় ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৭ ১১:২৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করেছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, গতকাল (সোমবার) একদিনেই দু দফা হামলা চালায় ইসরাইল।

ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়। বরাবরের মতোই এবারো ইসরাইল বলেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান ও ট্যাংক দিয়ে হামলা চালায়।

চলতি সপ্তাহে ইসরাইল বেশ কয়েক দফা বিমান হামলা চালালো। বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নিয়ে যখন ফিলিস্তিনসহ পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল অনেকটা নিয়মিতভাবে গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী সেনাদের এসব হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে হামাস।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর অবরোধ দিয়ে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে গাজার জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। খাদ্য ও ওষধুসহ জরুরি পণ্য পাওয়ার কোনো ব্যবস্থাই গাজাবাসীর জন্য খোলা নেই। উপায়হীন হয়ে হামাস ও অন্য কয়েকটি সংগঠন মাটির নিচ দিয়ে সুড়ঙ্গপথ খুঁড়ে কিছু কিছু পণ্য আনার ব্যবস্থা করে থাকে। গাজাকে এখন বলা হচ্ছে-বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২