ইয়েমেনে সৌদি আগ্রাসনের এক হাজার দিন পূর্ণ: রাজপথে বিশাল বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i50061-ইয়েমেনে_সৌদি_আগ্রাসনের_এক_হাজার_দিন_পূর্ণ_রাজপথে_বিশাল_বিক্ষোভ
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের আজ এক হাজার দিন পূর্ণ হলো। সৌদি আরবের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০১৭ ১৭:৫২ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ
    সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের আজ এক হাজার দিন পূর্ণ হলো। সৌদি আরবের এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

এসময় বিক্ষোভকারীরা সৌদি আরবকে সমর্থন না করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি তারা সৌদি আগ্রাসনের কঠোর নিন্দা করেছেন।

এদিকে, গতকাল (সোমবার) সারা বিশ্বের খ্যাতিমান ৩৫০ ব্যক্তি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী এই তিন দেশের উচিত ইয়েমেন যুদ্ধের বিষয়ে প্রভাব খাটানো এবং ইয়েমেন যুদ্ধে উসকানি না দিয়ে বরং দেশটির জনগণের দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখা দরকার।   

সৌদি হামলায় বিধ্বস্ত ইয়েমেন; এক শিশুকে উদ্ধার করে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সরাসরি যুদ্ধের কারণে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া, যুদ্ধের কারণে সৃষ্ট কলেরা ও দুর্ভিক্ষে শুধু চলতি বছরেই মারা গেছেন প্রায় ৫০ হাজার মানুষ। ব্রিটেনভিত্তিক এনজিও সেইভ দ্যা চিলড্রেন কিছুদিন আগে এ তথ্য দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯