ইয়েমেনে আগ্রাসন বন্ধ করুন: সৌদিকে হিজবুল্লাহ
-
ইয়েমেনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহর মিছিল
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে দেশটির সংকটন নিরসনের লক্ষ্যে একটি দ্রুত রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ (বুধবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ ইয়েমেনের নির্যাতিত এবং দৃঢ়চেতা জনগণের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি ইয়েমেনিরা যেভাবে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এতে তাদের বিজয় অনিবার্য বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সংগঠনটি।
এছাড়া, ইয়েমেনে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলার কারণে বহু মানুষ হতাহতের শিকার হওয়ায় হিজবুল্লাহ রিয়াদ সরকারের নিন্দা জানিয়ে বলেছে, দেশটির চলমান সংকট নিরসনের লক্ষ্যে একটি ব্যাপকভিত্তিক এবং দ্রুত সমাধান জরুরি হয়ে পড়েছে।
হিজবুল্লাহ বিবৃতিতে আরো বলেছে, "ইয়েমেনে মানবিক বিপর্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বিশ্বের সব মুসলিম এবং আরব জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।"
পার্সটুডে/বাবুল আখতার/২০