ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ: নিহত ১৫
https://parstoday.ir/bn/news/west_asia-i50371-ইয়েমেনের_বিভিন্ন_এলাকায়_সৌদি_বাহিনীর_বোমা_বর্ষণ_নিহত_১৫
ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় আগ্রাসী সৌদি বাহিনীর বর্বর হামলায় আবারো ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৭ ১৪:৩৬ Asia/Dhaka
  • ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ: নিহত ১৫

ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় আগ্রাসী সৌদি বাহিনীর বর্বর হামলায় আবারো ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

ইয়েমেনের সর্ব পশ্চিমের হোদায়দা প্রদেশের জাবিদ এলাকায় সৌদি জঙ্গিবিমান আজ (সোমবার) ভোরে বোমা হামলা চালায়। এতে দুই নারীসহ আট ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া,  হামলায় অন্য দুই নারী মারাত্মক আহত হন।

এছাড়া, দেশটির রাজধানী সানায় সৌদি বাহিনীর আলাদা হামলায় সাত বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর পাঁচ জন আহত হয়।নিহতদের মধ্যে তিন শিশু এবং দুই নারী রয়েছেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে হতাহতের বের করে আনার সময় তারাও সৌদি বাহিনীর হামলার শিকার হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

সৌদি বাহিনী পশ্চিম ইয়েমেনের ধামার প্রাদেশিক রাজাধানীতে শুল্ক দফতরে বোমা হামলা চালালে অন্তত ১০ জন হতাহত হয়। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী দেশটির সেনাবাহিনীর সহযোগিতায় সৌদি আরব মদদপুষ্ট সন্ত্রাসীদের অবস্থানে বড় ধরনের পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। #

পার্সটুডে/বাবুল আখতার/২৫