ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে সৌদি আরবের বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i50395-ইয়েমেনি_ক্ষেপণাস্ত্রে_সৌদি_আরবের_বহু_ভাড়াটে_সন্ত্রাসী_নিহত
ইয়েমেনের হুথি যোদ্ধাদের অনুগত সেনাদের ছোঁড়া একটি জিলজাল-২ বা ভূমিকম্প-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের সানা প্রদেশের নিহম এলাকায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের একটি অবস্থানে জিলজাল-২ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৭ ২২:২০ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুথি যোদ্ধাদের অনুগত সেনাদের ছোঁড়া একটি জিলজাল-২ বা ভূমিকম্প-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের সানা প্রদেশের নিহম এলাকায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের একটি অবস্থানে জিলজাল-২ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

প্রাথমিক খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকার দিকে এগুতে গেলে তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সেনারা।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে হাদিপন্থি সন্ত্রাসীদের অবস্থানে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লে অনেকে মারা যায়। অজ্ঞাত একটি সূত্র জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দক্ষিণাঞ্চলীয় খালিদ সামরিক ঘাঁটিতে ও দ্বিতীয়টি পশ্চিমের মওয়াজ শহরে আঘাত হানে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫