গাড়িবোমা হামলা: অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন হামাস নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i51351-গাড়িবোমা_হামলা_অল্পের_জন্য_প্রাণে_রক্ষা_পেয়েছেন_হামাস_নেতা
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গাড়িবোমা হামলায় আহত হয়েছেন। লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৮ ১৬:৩৬ Asia/Dhaka
  • আগুনে জ্বলছে আবু হামজা হামদানের গাড়ি
    আগুনে জ্বলছে আবু হামজা হামদানের গাড়ি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গাড়িবোমা হামলায় আহত হয়েছেন। লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

লেবানন২৪ নিউজ ওয়েবসাইট জানিয়েছে, আজ (রোববার) সিডন শহরের বুস্তান আল-কাবির এলাকায় হামাস নেতা আবু হামজা হামদানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তিনি হচ্ছেন গাজা উপত্যকা-ভিত্তিক হামাসের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। হামদান লেবাননে কী কাজে গিয়েছিলেন তা অবশ্য জানা যায় নি।   

কোনো কোনো খবরে বলা হচ্ছে- এ বিস্ফোরণে অন্য আরো কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। লেবাননের আন-নাহার পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, একটি গাড়িতে আগুন জ্বলছে।

হামাস নেতাদের এ ধরনের হামলার শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয় বরং ইহুদিবাদী ইসরাইল সংগঠনটির বহু নেতাকে গোপনে হত্যা করেছে। গত বছরের মার্চ মাসে ইসরাইল হামাস নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছিল।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪