ফিলিস্তিনি ভূমিতে আরো ৮০০ অবৈধ বসতি নির্মাণ করবে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i53601-ফিলিস্তিনি_ভূমিতে_আরো_৮০০_অবৈধ_বসতি_নির্মাণ_করবে_ইহুদিবাদী_ইসরাইল
বিশ্ব সমাজের তীব্র বিরোধিতা উপেক্ষা করে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনি ভূমিতে আরো শত শত অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে এসব বসতি নির্মাণ করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ০৫:৫৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি ভূমি জবরদখল করে এভাবেই নির্মিত হচ্ছে অবৈধ বসতি
    ফিলিস্তিনি ভূমি জবরদখল করে এভাবেই নির্মিত হচ্ছে অবৈধ বসতি

বিশ্ব সমাজের তীব্র বিরোধিতা উপেক্ষা করে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনি ভূমিতে আরো শত শত অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে এসব বসতি নির্মাণ করা হবে।

রোববার ইসরাইলি মন্ত্রিসভায় নাবলুসের দক্ষিণে হাবেরাক এলাকায় ৮০০ ইহুদি বসতি নির্মাণের প্রস্তাব গৃহিত হয়। ইসরাইলি মন্ত্রীরা দাবি করেছেন, সম্প্রতি হাবেরাক উপশহরের ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু

মন্ত্রিসভার এ বৈঠকে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকাকে ইসরাইলের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করা হবে বলে যে ঘোষণা দিয়েছেন তা হবে এমন একটি বিশেষ ঘটনা যা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত গত শুক্রবার এক ঘোষণায় বলেন, আগামী ১৪মে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হবে।

চলতি বছরের ১৪মে ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ফিলিস্তিনি জনগণ প্রতিবছর এই দিনটিকে ‘বিপর্যয় দিবস’ হিসেবে পালন করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬