ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অমার্জনীয় অপরাধ: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i54071-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠা_অমার্জনীয়_অপরাধ_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বিশ্বের মানুষ চায় না কোনো সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক। এ ধরনের পদক্ষেপ অমার্জনীয় অপরাধ। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ১৬:০৪ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা অমার্জনীয় অপরাধ: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বিশ্বের মানুষ চায় না কোনো সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক। এ ধরনের পদক্ষেপ অমার্জনীয় অপরাধ। সংগঠনটি এক বিবৃতিতে এ কথা বলেছে।

হামাস আরও বলেছে, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বের সহযোগিতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে সেদিকে হামাসের দৃষ্টি রয়েছে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মূলত ইসরাইলের দখলদারিত্বের প্রতি সমর্থন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দখলদারদের অপরাধযজ্ঞ আড়াল করার চেষ্টা চলছে। 

হামাসের বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের মুসলমানদের অবস্থানের প্রশংসা করা হয়েছে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জনের বিষয়ে বিশ্বব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে তার প্রশংসা করেছে সংগঠনটি। ইসরাইলি পণ্য বর্জনের আন্দোলন ইসরাইলের দখলদারিত্ব ও জুলুম মোকাবেলায় জোরালো পদক্ষেপ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় তেল আবিব বিশ্বের অন্যান্য দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু মুসলিম দেশগুলোর জনগণ ইহুদিবাদী ইসরাইলকে ইসলামের অন্যতম প্রধান শত্রু বলে মনে করে এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে অমার্জনীয় অপরাধ বলে মনে করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭