ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য সৌদি আরবের প্রতি আব্দুল্লাহিয়ানের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i54874-ইতিহাস_থেকে_শিক্ষা_নেয়ার_জন্য_সৌদি_আরবের_প্রতি_আব্দুল্লাহিয়ানের_আহ্বান
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য আলে সৌদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০১৮ ১০:৫৮ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য আলে সৌদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইয়েমেনে সৌদি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে গণপ্রতিরোধের চতুর্থ বছরের প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান এক টুইট বার্তায় ওই আহ্বান জানান।

টুইট বার্তায় তিনি লিখেছেন: জনাব আদেল আল জোবায়ের! তিন বছর আগে ইয়েমেনে আগ্রাসন শুরু করার সময় জেদ্দায় আমাকে বলেছিলেন, দেখবেন,তিন সপ্তারও কম সময়ের মধ্যে সৌদি আরব আনসারুল্লাহকে উত্তর ইয়েমেনে নাস্তনাবুদ করে ছাড়বে।

আমেরিকা ও ইসরাইলসহ কয়েকটি আরব দেশের সহযোগিতা নিয়ে সৌদিআরব ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করে। ইয়েমেনের জনগণের মতামতের তোয়াক্কা না করে সেদেশের পদচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব ওই হামলা চালায়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ওই আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার বেসামরিক মানুষ মারা গেছে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি। উদ্বাস্তু হয়েছে লক্ষ লক্ষ নিরীহ ইয়েমেনি।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৬