২ প্রেসিডেন্টের উপস্থিতিতে ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে ১৩ চুক্তি সই
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের উপস্থিতিতে আজ (মঙ্গলবার) এশকাবাদে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এশকাবাদে পৌঁছার পর দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এসব চুক্তি ও স্মারক সই করা হয়।
এর ফলে শিল্প-সংস্কৃতি, বাণিজ্য, কৃষি, ক্রীড়া, বিমান যোগাযোগ, পণ্যের মান নিশ্চিতকরণ সনদ প্রদান, শুল্ক বিষয়ক তথ্য আদান-প্রদান এবং বাণিজ্য বিষয়ক যৌথ কমিশন গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।
আজ ইরানের প্রেসিডেন্ট আনুষ্ঠানিক সফরে তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে পৌঁছান। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট কুরবান কুলিবর্দি মুহাম্মাদফ তাকে স্বাগত জানান। তুর্কমেনি প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শেষে আগামীকাল তিনি আযারবাইজান সফরে যাবেন।
তুর্কমেনিস্তান ও আযারবাইজান হচ্ছে ইরানের প্রতিবেশী দেশ। দুই দেশই ইরানের উত্তরে অবস্থিত।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭