'আগ্রাসন বন্ধ না হলে সৌদি আরবে আরও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইয়েমেন'
https://parstoday.ir/bn/news/west_asia-i54980-'আগ্রাসন_বন্ধ_না_হলে_সৌদি_আরবে_আরও_ক্ষেপণাস্ত্র_ছুড়বে_ইয়েমেন'
ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মন্ত্রী আহমাদ আল-কানা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আগ্রাসন বন্ধ না হলে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হবে। তিনি বলেন, সৌদি আরব যত বেশি হামলা চালাবে ইয়েমেনও তত বেশি ক্ষেপণাস্ত্র ছুড়বে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
মার্চ ২৮, ২০১৮ ১৫:১০ Asia/Dhaka
  • ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি জঙ্গিবিমান
    ইয়েমেনে হামলা চালাচ্ছে সৌদি জঙ্গিবিমান

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মন্ত্রী আহমাদ আল-কানা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আগ্রাসন বন্ধ না হলে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হবে। তিনি বলেন, সৌদি আরব যত বেশি হামলা চালাবে ইয়েমেনও তত বেশি ক্ষেপণাস্ত্র ছুড়বে। ইয়েমেনের টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

আহমাদ আল-কানা আরও বলেছেন, সম্প্রতি সৌদি আরবে যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো সন্তানহারা ইয়েমেনি মায়েদের পক্ষ থেকে রিয়াদের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে। সৌদি যুবরাজ প্রতিবেশী দেশের মুসলমান ভাইদের নির্মমভাবে হত্যার মাধ্যমে ইসলাম ধর্মের ভাবমর্যাদা নষ্ট করছে বলে তিনি জানান।

ইয়েমেনের মন্ত্রী বলেন, সর্বাত্মক অবরোধ, দুর্ভিক্ষ ও ব্যাপক আগ্রাসনের পরও ইয়েমেনি জনগণ প্রতিরোধ অব্যাহত রেখেছে। ইয়েমেনিরা এখন ক্ষেপণাস্ত্রসহ নতুন নতুন অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। 

গত সোমবার ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের বিভিন্ন স্থানে অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮