এরদোগানের দলকে চ্যালেঞ্জ করতে তুরস্কে ৪ দলীয় জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i56840-এরদোগানের_দলকে_চ্যালেঞ্জ_করতে_তুরস্কে_৪_দলীয়_জোট
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টিকে চ্যালেঞ্জ করার জন্য চারটি বিরোধীদল জোটবদ্ধ হয়েছে। এসব দল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৮ ০৬:০১ Asia/Dhaka
  • তুরস্কে ৪ দলীয় জোট গঠন
    তুরস্কে ৪ দলীয় জোট গঠন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টিকে চ্যালেঞ্জ করার জন্য চারটি বিরোধীদল জোটবদ্ধ হয়েছে। এসব দল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবে।

প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপল’স পার্টি বা সিএইচপি’র নেতা বুলেন্ত তেজকান গতকাল (শনিবার) এ ঘোষণা দেন। তার দলের সঙ্গে থাকবে জাতীয়তাবাদী গুড পার্টি, ফেলিসিটি পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি। এসব দল সংসদ নির্বাচনে এরদোগানের দলকে দুর্বল করতে চায়। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন ও সংসদ নির্বাচন জুন মাসের একইদিনে অনুষ্ঠিত হবে।

কারাবন্দী নেতা সালাহউদ্দিন দেমিরতাস

এক বিবৃতিতে নতুন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ভিন্ন চিন্তা ও মতের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ফলে তুরস্কের গণতান্ত্রিক নীতিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা আসবে।  

এদিকে, তুরস্কের প্রধান বিরোদীদল সিএইচপি’র প্রেসিডেন্ট প্রার্থী কুর্দিপন্থি দলের  নেতা সালাহউদ্দিন দেমিরতাসকে মুক্তি দেয়ার জন্য প্রেসিডেন্ট এরদোগানের প্রতি আহ্বান জানিয়েছেন। দেমিরতাস নিজেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬