সৌদি’র অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দিতেই কাতার অবরোধ: দোহা
https://parstoday.ir/bn/news/west_asia-i57262-সৌদি’র_অভ্যন্তরীণ_সংকট_ধামাচাপা_দিতেই_কাতার_অবরোধ_দোহা
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের অভ্যন্তরীণ কোন্দল ও সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে তার দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৮ ০১:০১ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের অভ্যন্তরীণ কোন্দল ও সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে তার দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করা হয়েছে।

রোববার কাতারের রাজধানী দোহায় ‘পারস্য উপসাগর সংকট এবং এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন আলে সানি। তিনি আরো বলেন, দোহা সব সময় সংলাপকে স্বাগত জানিয়ে এসেছে কিন্তু আলোচনার নামে কোনো অবস্থায় কাতারের সার্বভৌমত্ব বিসর্জনে অনুমতি দেয়া হবে না।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধের মুখে তার দেশ জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দিয়েছে।

নিজের মিত্র দেশগুলোর সহযোগিতায় অবরোধের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠেছে কাতার

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর ২০১৭ সালের ৫ জুন কাতারের ওপর অবরোধ আরোপ করে। রিয়াদের নেতৃত্বাধীন কথিত আরব প্রভাব বলয়ে থাকতে রাজি না হওয়ায় সন্ত্রাসবাদে সমর্থনের কথিত অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওই চার আরব দেশ। তারা কাতারের জন্য নিজেদের জল, স্থল ও আকাশ পথ বন্ধ করে দেয়।

তবে ইরানসহ অন্যান্য মিত্র দেশের সহযোগিতায় অচিরেই সৌদি আরবের নেতৃত্বাধীন অবরোধের ক্ষতিকর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয় কাতার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪