সিরিয়া: সন্ত্রাসীদের ঘাঁটিতে লুকিয়ে রাখা ট্যাংকসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i57476-সিরিয়া_সন্ত্রাসীদের_ঘাঁটিতে_লুকিয়ে_রাখা_ট্যাংকসহ_ব্যাপক_গোলাবারুদ_উদ্ধার
সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় কালামাউন অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি লুকিয়ে রাখা কয়েকটি ট্যাংক এবং ভারি যান উদ্ধার করেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ আরো জানিয়েছে, চিরুনি অভিযান চালানোর সময়ে সেখান থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৮, ২০১৮ ১১:৩০ Asia/Dhaka
  • উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদের একাংশ
    উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদের একাংশ

সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় কালামাউন অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি লুকিয়ে রাখা কয়েকটি ট্যাংক এবং ভারি যান উদ্ধার করেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ আরো জানিয়েছে, চিরুনি অভিযান চালানোর সময়ে সেখান থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে।

সিরিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্যাংক, মর্টার কামান, রকেট,সাঁজোয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, রাইফেল, মেশিনগানসহ ব্যাপক পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

কালামাউন অঞ্চলের আল-বাতরা ও আর-রাহিবা পার্বত্য এলাকায় জয়েশ আল ইসলাম এবং আন-নুসরা সন্ত্রাসীদের গোপন ঘাঁটি থেকে এ সব উদ্ধার করা হয়।

গতমাসে সিরিয় সরকারি বাহিনী পূর্ব কালামাউনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮